স্টাফ রিপোর্টার ॥ আজ মঙ্গলবার হবিগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে যাবেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য হুইপ আলহাজ¦ জি কে গউছসহ পরিদর্শক কমিটির নেতৃবৃন্দ। জানা যায়, দীর্ঘদিন ধরে জেলা কারাগারের জেল সুপার মুজিবুর রহমান, জেলার বিল্লাল হোসেনসহ একটি সিন্ডিকেট বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এ ছাড়াও কারারক্ষীসহ বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে সিট বাণিজ্য, ওয়ার্ড বাণিজ্য, মোবাইল কল বাণিজ্য, সাক্ষাৎ বাণিজ্য এবং বন্দিদের খাবার চড়া দামে ক্যান্টিনে বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বিগত সরকারের সময় জেল সুপার মুজিবুর রহমান ও সিলেট থেকে আসা জেলার বিল্লাল হোসেন বহাল তবিয়তে এখনও রয়ে গেছেন। অনেকদিন ধরে হবিগঞ্জ থাকায় বড় সিন্ডিকেট গড়ে তুলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশে হবিগঞ্জ বেসরকারি কারাপরিদর্শক কমিটি গঠন করা হয়েছে। হুইপ ছাড়াও এতে রয়েছেন স্পেশাল পিপি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কামাল উদ্দিন সেলিম, আজকের হবিগঞ্জ এর বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কুহিনুর, মহিলাদলের সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর সৈয়দা লাভলী সুলতানা, সাংগঠনিক সম্পাদক সুরাইয়া আক্তার লাকীসহ অনেকে। আজ মঙ্গলবার দুপুরে তারা কারা পরিদর্শনে যাবেন। বন্দিদের সাথে কথাবলাসহ তাদের সমস্যা সমাধান এবং বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন।