মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাকুরীর ক্ষেত্রে মেধার কোন বিকল্প নেই-জিকে গউছ অলিপুরে র‌্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২ মাধবপুরে ডাকাতি ঘটনায় মূল হোতাসহ ৭ ডাকাত কারাগারে হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে মাধবপুরে ব্যবসায়ীর ১৪ গরুসহ পিকআপ ছিনতাই যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে বিএসসি ডিগ্রি অর্জন করলেন নবীগঞ্জের কৃতি শিক্ষার্থী সাবিয়া চৌধুরী চুনারুঘাট শাহজীবাজার রাবান বাগান কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে মামলা দায়ের ॥ গ্রেপ্তার হয়নি কেউ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে আজ যাচ্ছেন প্রতিনিধিদল মাধবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাহুবলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শহরে মটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বেকারি মালিকের মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর এলাকায় পানির মটর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বেকারি মালিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে সদর থানাধীন সুলতান মাহমুদপুর উত্তরপাড়া এলাকার শেখ মঞ্জিলে, শাপলা বেকারির বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন (৩৩) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৯ নম্বর নাতাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছোটহরণ গ্রামের মৃত আব্দুর রেজ্জাকের ছেলে। তিনি বর্তমানে হবিগঞ্জ শহরের সুলতান মাহমুদপুর উত্তরপাড়ায় বসবাস করতেন এবং শাপলা বেকারির মালিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে নিজ ঘরে পানির মটরের কাজ করার সময় জসিম উদ্দিন অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার স্ত্রী, ছেলে ও বাড়ির মালিক দ্রুত তাকে উদ্ধার করে বিকেল ৫ টায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সাড়ে ৫টায় জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর থানা পুলিশ জানায়, ঘটনাটি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com