মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাকুরীর ক্ষেত্রে মেধার কোন বিকল্প নেই-জিকে গউছ অলিপুরে র‌্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২ মাধবপুরে ডাকাতি ঘটনায় মূল হোতাসহ ৭ ডাকাত কারাগারে হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে মাধবপুরে ব্যবসায়ীর ১৪ গরুসহ পিকআপ ছিনতাই যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে বিএসসি ডিগ্রি অর্জন করলেন নবীগঞ্জের কৃতি শিক্ষার্থী সাবিয়া চৌধুরী চুনারুঘাট শাহজীবাজার রাবান বাগান কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে মামলা দায়ের ॥ গ্রেপ্তার হয়নি কেউ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে আজ যাচ্ছেন প্রতিনিধিদল মাধবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাহুবলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাধবপুরে ব্যবসায়ীর ১৪ গরুসহ পিকআপ ছিনতাই

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্থাগঞ্জ এলাকায় ১৪টি গরু বোঝাই একটি পিকআপ ছিনতাইয়ের দুই দিন পার হলেও এখনো উদ্ধার হয়নি ছিনতাই হওয়া গাড়ি ও গরু।
এ সময় ব্যবসায়ীদের মারধর ও জিম্মি করে নগদ ২ লাখ ৪ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোনও নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটে গত শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে শায়েস্তাগঞ্জের শানখোলা সড়কের মোড় এলাকায়। ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার পূর্বে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা এবং পশ্চিম পাশে শায়েস্তাগঞ্জ থানা অবস্থিত।
ভুক্তভোগী গরু ব্যবসায়ী জোবায়ের আহমেদ মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের আব্বাস মিয়ার ছেলে। তিনি জানান, তাদের পরিবার দীর্ঘদিন ধরে গরুর ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু এত বড় ছিনতাইয়ের ঘটনার শিকার আগে কখনো হননি।
জোবায়ের আহমেদ বলেন, গত শনিবার রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলার জাফলং বাজার থেকে ১৪টি গরু কিনে একটি পিকআপযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে শায়েস্তাগঞ্জের শানখোলা সড়কের মোড়ে পৌঁছালে একটি ড্রাম ট্রাক দিয়ে তাদের গাড়ির গতিরোধ করা হয়। এরপর ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল তাদের মারধর করে জিম্মি করে। একপর্যায়ে গরুবোঝাই পিকআপ, ১৪টি গরু, নগদ ২ লাখ ৪ হাজার টাকা এবং পাঁচটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় তারা।
ঘটনার দুই দিন অতিবাহিত হলেও ছিনতাই হওয়া গরু ও পিকআপ উদ্ধার না হওয়ায় চরম হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে মালামাল উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, “ভুক্তভোগীকে সুস্পষ্টভাবে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। কিন্তু এরপর তিনি আর থানার সঙ্গে যোগাযোগ করেননি। এমনকি গরু কেনার রশিদও দেখাতে পারেননি। লিখিত অভিযোগ ছাড়া আমাদের পক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা কঠিন।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com