মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাকুরীর ক্ষেত্রে মেধার কোন বিকল্প নেই-জিকে গউছ অলিপুরে র‌্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২ মাধবপুরে ডাকাতি ঘটনায় মূল হোতাসহ ৭ ডাকাত কারাগারে হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে মাধবপুরে ব্যবসায়ীর ১৪ গরুসহ পিকআপ ছিনতাই যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে বিএসসি ডিগ্রি অর্জন করলেন নবীগঞ্জের কৃতি শিক্ষার্থী সাবিয়া চৌধুরী চুনারুঘাট শাহজীবাজার রাবান বাগান কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে মামলা দায়ের ॥ গ্রেপ্তার হয়নি কেউ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে আজ যাচ্ছেন প্রতিনিধিদল মাধবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাহুবলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাধবপুরে ডাকাতি ঘটনায় মূল হোতাসহ ৭ ডাকাত কারাগারে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় মূল হোতা আমির হোসেনসহ ৭ সদস্যের একটি সক্রিয় ডাকাত চক্রকে গ্রেপ্তার করেছে মাধবপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই রাত সাড়ে ১০টার দিকে ন্যাশনাল টি কোম্পানির তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন, বাগান অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে শ্রীমঙ্গল থেকে একটি ভাড়া করা নোহা গাড়িতে তেলিয়াপাড়া চা বাগানে ফিরছিলেন। পথে সুরমা চা বাগান এলাকায় পৌঁছালে একদল মুখোশধারী ডাকাত দেশীয় অস্ত্রের মুখে গাড়ির গতিরোধ করে ডাকাতির চেষ্টা চালায়।
এ সময় ডাকাতরা গাড়িচালক শাহীন মিয়াকে গাড়ি থেকে টেনে নিয়ে চা বাগানের ভেতরে হাত-পা ও মুখ বেঁধে ফেলে রাখে এবং তাকে ছুরিকাঘাত করে। পরিস্থিতির মধ্যে ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন সাহসিকতার পরিচয় দিয়ে ডাকাত সর্দার আমির হোসেনকে প্রতিরোধ করেন। এতে ডাকাত সর্দার আহত হয়ে ঘটনাস্থলেই আটক হন। পরে অন্য ডাকাতরা পালিয়ে যায়।
আহত চালক শাহীন মিয়াকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং আটক ডাকাত সর্দারকে থানায় নিয়ে যায়।
পরদিন ১৯ জুলাই ওসি সোহেল রানার নেতৃত্বে পুলিশের অভিযানে ডাকাত দলের আরও ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার ৭ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, জীবনের ঝুঁকি নিয়ে ডাকাত দলের মূল হোতাকে আটক করার সাহসী ভূমিকার জন্য তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটনকে স্থানীয় বাসিন্দারা প্রশংসা ও অভিনন্দন জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com