মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাকুরীর ক্ষেত্রে মেধার কোন বিকল্প নেই-জিকে গউছ অলিপুরে র‌্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২ মাধবপুরে ডাকাতি ঘটনায় মূল হোতাসহ ৭ ডাকাত কারাগারে হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে মাধবপুরে ব্যবসায়ীর ১৪ গরুসহ পিকআপ ছিনতাই যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে বিএসসি ডিগ্রি অর্জন করলেন নবীগঞ্জের কৃতি শিক্ষার্থী সাবিয়া চৌধুরী চুনারুঘাট শাহজীবাজার রাবান বাগান কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে মামলা দায়ের ॥ গ্রেপ্তার হয়নি কেউ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে আজ যাচ্ছেন প্রতিনিধিদল মাধবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাহুবলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শহরের দুই মহিলা ছিনতাইকারী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ শহরের কুখ্যাত দুই মহিলা ছিনতাইকারীকে আটক করেছে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। তারা বানিয়াচং উপজেলার যাত্রাপাশা মহল্লার বাসিন্দা ও এক সময়ের গামছা বাহিনীর প্রধান ছিলো। তাদের নেতৃত্বে হবিগঞ্জ শহরে বড় ধরণের অপহরণ করে ব্লেকমেইল করাই তাদের কাজ। গতকাল সোমবার বিকালে রাজনগর প্রাইমারী স্কুল এলাকায় দুই যুবককে ব্লেকমেইল করে মোবাইল ফোন ও টাকা পয়সা হাতানোর সময় শহরতলীর জালালাবাদ গ্রামের ফুঁ পার্টির সদস্য মোশাহিদের স্ত্রী আসমা আক্তার (৩৫) ও তার কন্যা ঝুমা আক্তার (১৮) কে আটক করে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে থানায় খবর দিলে পুলিশ তাদের নিয়ে আসে।
জানা যায়, উমেদনগর গ্রামের এক প্রভাবশালীর নেতৃত্বে আসমা ও অন্যান্য নারীরা শহরে যুবকদের প্রেমের ফাঁদে ফেলে কৌশলে তাদেরকে রুমে নিয়ে ব্লেকমেইল করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। অনেকে চক্ষুলজ্জায় প্রকাশ করতে সাহস পায় না। এদিকে তাদেরকে থানায় নিয়ে গেলে প্রভাশালী নেতরা তদবির শুরু করেন ছাড়িয়ে নিতে।
সদর থানার ওসি জাহিদুল হক জানান, জনতা তাদের আটক করে থানায় সোপর্দ করেছে। খবর নিয়ে জানা গেছে তারা অপরাধ চক্রের সদস্য। তাদেরকে আদালতে প্রেরণ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com