মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাকুরীর ক্ষেত্রে মেধার কোন বিকল্প নেই-জিকে গউছ অলিপুরে র‌্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২ মাধবপুরে ডাকাতি ঘটনায় মূল হোতাসহ ৭ ডাকাত কারাগারে হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে মাধবপুরে ব্যবসায়ীর ১৪ গরুসহ পিকআপ ছিনতাই যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে বিএসসি ডিগ্রি অর্জন করলেন নবীগঞ্জের কৃতি শিক্ষার্থী সাবিয়া চৌধুরী চুনারুঘাট শাহজীবাজার রাবান বাগান কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে মামলা দায়ের ॥ গ্রেপ্তার হয়নি কেউ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে আজ যাচ্ছেন প্রতিনিধিদল মাধবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাহুবলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুনারুঘাট শাহজীবাজার রাবান বাগান কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে মামলা দায়ের ॥ গ্রেপ্তার হয়নি কেউ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার শাহজীবাজার রাবান বাগানের কর্মকর্তাদের উপর হামলা করে গুরুতর জখম করার অভিযোগে মামলা দায়ের করা হলেও ১৫ দিনেও কেউ গ্রেফতার হচ্ছে না। এ ঘটনায় বাগানের কর্মকর্তা কর্মচারী ও টেপারদের মধ্যে ক্ষোভ ও আতংক বিরাজ করছে। গত ১৩ জুলাই শাহজীবাজার রাবার বাগান এলাকার একদল দুর্বৃত্ত বাগান কর্মকর্তাদের উপর হামলা চালায়। এতে শাহজীবাজার রাবার বাগানের সহ-ব্যবস্থাক (হিসাব) ইব্রাহিম মামুন, সহ-মাঠ তত্বাবধায়ক শরিফুল ইসলাম, আনসার সদস্য জাহাঙ্গীর মিয়া ও সিবিএ সভাপতি ফারুক মিয়া গুরুতর ও সাধারন জখম প্রাপ্ত হন। গুরুতর আহত অবস্থায় ইব্রাহিম মামুনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়। সরকারী কাজে বাধা, কর্মকর্তা কর্মচারীদের জখমের অভিযোগে মামলাটি এফআইআর করা হলেও কোনো আসামী গ্রেফতার হয়নি। হত্যার উদ্দেশ্যে বাগান কর্মকর্তাদের গুরুতর জখম করায় বাগানের স্বাভাবিক কর্মকান্ডে এক ধরনের স্থবিরতা দেখা দেয়। মূল্যবান সিলিকা বালু ও গাছ চুরির সাথে সম্পৃক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন বাগান কর্মকর্তা, কর্মচারী ও রাবার বাগান শ্রমিকরা।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com