স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে দেশের খ্যাতনামা নাট্যদল জীবন সংকেত নাট্যগোষ্ঠীর নেতৃবৃন্দ। গতকাল রোববার রাতে হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে হুইপের বাসভবনের এই সৌজন্য সাক্ষাৎ হয়।
জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সভাপতি ইমতিয়াজ চৌধুরী তুহিন ও সাধারণ সম্পাদক সৌরভ বিকাশ দেবের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাঝহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম মুরাদ, সিনিয়র সদস্য সুবীর রায়, দপ্তর সম্পাদক এমদাদুল হক খান নিশু ও প্রচার সম্পাদক জুয়েল রায়। সৌজন্য সাক্ষাতকালে জীবন সংকেতের নেতৃবৃন্দ হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপির হাতে ফুলের তোড়া ও মানপত্র তুলে দেন। এ সময় জীবন সংকেতকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন আলহাজ্ব জি কে গউছ।