বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাকুরীর ক্ষেত্রে মেধার কোন বিকল্প নেই-জিকে গউছ অলিপুরে র‌্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২ মাধবপুরে ডাকাতি ঘটনায় মূল হোতাসহ ৭ ডাকাত কারাগারে হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে মাধবপুরে ব্যবসায়ীর ১৪ গরুসহ পিকআপ ছিনতাই যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে বিএসসি ডিগ্রি অর্জন করলেন নবীগঞ্জের কৃতি শিক্ষার্থী সাবিয়া চৌধুরী চুনারুঘাট শাহজীবাজার রাবান বাগান কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে মামলা দায়ের ॥ গ্রেপ্তার হয়নি কেউ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে আজ যাচ্ছেন প্রতিনিধিদল মাধবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাহুবলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অলিপুরে র‌্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার। গতকাল রোববার (২৬ জুলাই) দিবাগত রাত সোয়া ২টার দিকে শায়েস্তাগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চুনারুঘাট উপজেলার খৈগাও এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. রায়হান উদ্দিন (২৫) এবং খুলনা জেলার ফুলতলা উপজেলার শিরোমনি দণিপাড়া এলাকার দুলাল খানের ছেলে মো. রায়হান উদ্দিন খান মিঠু (৩৬)।
র‌্যাব-৯ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর রেলক্রসিং এলাকার দিকে মাদকের একটি চালান আসছে। এ তথ্যের ভিত্তিতে বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ভেতরে থাকা দুই ব্যক্তি সিট থেকে উঠে কৌশলে নেমে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের হেফাজতে থাকা ধূসর ও বেগুনি রঙের দুটি ব্যাগ তল্লাশি করে নীল পলিথিন ও খাকি রঙের স্কচ টেপ দিয়ে মোড়ানো দুটি পোটলা থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং জব্দকৃত আলামত শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com