মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুজাতপুর ইউনিয়নে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ চুনারুঘাটে পুলিশের অভিযান ১০টি ভারতীয় গরু উদ্ধার ধুলিয়াখালে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশত হবিগঞ্জ জেলা কারাগারে ৯ জন বেসরকারি কারা পরিদর্শক নিয়োগ নবীগঞ্জে ৫৫ হাজার টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বানে নবীগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল যুবদল নেতা গুলজার খানের উদ্যোগে বন্যার্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ মাধবপুরে ডিবির অভিযান চোরাই মোবাইল উদ্ধার বানিয়াচংয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও কিশোরী সেশন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অভিযান নম্বর প্লেটবিহীন ১৪০ টমটম আটক

শায়েস্তাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিপন মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত রোববার (১২ জুলাই) গভীর রাতে নতুন ব্রিজ এলাকার তিন্নী হোটেলের পেছনে এ ঘটনা ঘটে। তিনি বানিয়াচং উপজেলার যাত্রাপাশা এলাকার মরহুম রজব আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি চুনারুঘাট উপজেলার করিমপুর গ্রামে তার নানার বাড়িতে বসবাস করতেন। তিন্নী হোটেলের মালিক ইমরান মিয়া জানান, সোমবার সকাল আনুমানিক ৮টার দিকে দোকানের কর্মচারীরা দোকান খুলতে গিয়ে হোটেলের পেছনে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। পরে তিনি চুনারুঘাট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদের নেতৃত্বে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। এসআই রাজু আহমেদ জানান, ঘটনাস্থল থেকে একটি বৈদ্যুতিক তার কাটার প্লাস (কাটার) এবং একটি শপিং ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগের ভেতরে কিছু বৈদ্যুতিক তারও পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, গভীর রাতে বৈদ্যুতিক তার চুরির চেষ্টা করতে গিয়ে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com