রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

গুজাখাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ॥ ভবানী শংকরের দুর্নীতি অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০১৪
  • ৫৮৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা গুজাখাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবানী শংকরের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পেয়েছেন ৩ সদস্য কমিটির সদস্যগণ। গত রবিবার সকাল সাড়ে ১০টায় সহকারী শিক্ষা অফিসার খুরশেদ আলমের সমন্বয়ে গঠিত ৩ সদস্য ঘটনার তদন্ত করতে গুজাখাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যান। তদন্তকালে গুজাখাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবানী শংকর দীর্ঘদিন ওই স্কুলে প্রধান শিক্ষক থাকার সুবাধে নিজের ইচ্ছামতে স্কুলে যাওয়া আসাসহ বিদ্যালয়ের উন্নয়নের কাজের অর্থ আত্মসাতসহ নানা অভিযোগের সত্যতা পান তদন্ত কমিটি। তদন্তকালে সদর ইউনিয়নের চেয়ারম্যান মোক্তাদির চৌধুরী, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শামীম আহমেদ চৌধুরী, বর্তমান ইউপি সদস্য ও স্কুল ম্যানেজিং কমিটি সদস্য জিল্লুুর নুর, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ নাজমুল হুদা, মোঃ শাহেদ মিয়া, কামাল হোসেন, কামরুল হাসান, কনু মিয়া, আজমল হোসেন, জুবেদ আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় ৩ গ্রামের লোকজন প্রধান শিক্ষক ভবানী শংকরকে গুজাখাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রতাহার করার দাবী জানান। এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান খুরশেদ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
উল্লেখ্য যে, গুজাখাইড় গ্রামের হাজ্বি আফরোজ মিয়ার পুত্র রফিকুল ইসলাম প্রধান শিক্ষক ভবানী শংকরের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্ত করার জন্য উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষা অফিসার মোঃ খুরশেদ আলম, মোঃ ফারুক মিয়া ও অজয় দাশকে দায়িত্ব প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com