মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মেঘনা লাইফের মৃত্যুদাবী পরিশোধ

  • আপডেট টাইম সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪
  • ৬১১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এর উদ্যোগে চুনারুঘাটে মৃত্যুদাবী পরিশোধ উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। গত ২৫ অক্টোবর মিরাশী ইউনিয়নে পরিষদ হল রুমে আয়োজিত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন-ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী তালুকদার। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন-কোম্পানীর বিভাগীয় ইনচার্জ নির্মল চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-প্রদীপ দেবনাথ, হবিগঞ্জ জোনের জেনারেল ম্যানেজার নারায়ন পাল, বাহুবল অফিসের ইনচার্জ কামাল হোসেন চৌধুরী, মিরপুর অফিসের ইনচার্জ আব্দুস সালাম, চুনারুঘাট অফিসের ইনচার্জ আব্দুল আহাদ তালুকদার। অনুষ্ঠানে বীমা গ্রাহক মরহুম জয়নাল আবেদীনের আত্মার শান্তি কামনা করা হয় এবং রহিমা খাতুনকে মৃত্যুদাবীর ১লাখ ৯হাজার ১৮০ টাকার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ জেলা ইনচার্জ নিরঞ্জন দাস রিংকু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com