মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে স্ত্রীকে হত্যা ঘাতক স্বামী আটক হবিগঞ্জ-ধুলিয়াখাল সড়কে প্রিজন ভ্যান উল্টে পুলিশসহ আহত ২৫ লাখাই আঞ্চলিক সড়কে গাড়ির ত্রিমুখী সংঘর্ষ ॥ শিশু নিহত শহরের চীফ জুডিসিয়াল কোর্টের পানির ট্যাব চুরি ॥ যুবক আটক নবীগঞ্জে ট্রাক চাপায় সিএনজি চালক নিহত ॥ সড়ক অবরোধ বিভিন্ন অভিযোগে নবীগঞ্জে ‘ফারিয়া’র ২ জনকে অব্যাহতি, ১ জন অবাঞ্ছিত নবীগঞ্জের সাব-রেজিস্ট্রার সপ্তাহে অফিস করেন মাত্র একদিন বিশ্ব সংগীত দিবস উপলক্ষ্যে হবিগঞ্জে বর্ণাঢ্য সংগীত উৎসব চুনারুঘাটের মিরাশী ইউনিয়নে দীর্ঘদিন ধরে তশিলদার নেই ভোগান্তিতে মানুষ চুনারুঘাটের মিরাশী ইউনিয়নে দীর্ঘদিন ধরে তশিলদার নেই ভোগান্তিতে মানুষ

ধরমন্ডলে শিশুকে অপহরণের চেষ্টা ॥ বুদ্ধির জোরে মাধবপুর এসে রক্ষা

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বুদ্ধিমত্তা ও উপস্থিত বুদ্ধির কারণে নারী ও শিশু পাচারকারী চক্রের হাত থেকে রক্ষা পেয়েছে ৯ বছরের এক স্কুলছাত্রী। গতকাল বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ধরমন্ডল থেকে কৌশলে তাকে তুলে এনে মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় নিয়ে আসা হলেও শেষ পর্যন্ত সে নিজেই পালিয়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে সক্ষম হয়।
শিশুটির নাম ইভা আক্তার (৯)। সে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধর্মমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ইভা। পথে ধর্মমন্ডল বাজার এলাকায় এক নারী তাকে নানার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে প্রলোভন দেখায়। পরে কৌশলে তাকে একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে নেয়। গাড়িতে ওঠার পর ইভা নামতে চাইলে তাকে জোর করে আটকে রাখা হয়। বেলা সাড়ে ১১টার দিকে তাকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় নিয়ে আসা হয়। এ সময় ইভা বুঝতে পারে যে তাকে প্রতারণার মাধ্যমে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। সুযোগ বুঝে সে গাড়ি থেকে নেমে দৌড়ে নোয়াপাড়া বাজারে তার নানার দোকানে গিয়ে আশ্রয় নেয়। সেখানে গিয়ে কান্নাকাটি শুরু করলে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পারেন।
ইভার নানা, কাপড় ব্যবসায়ী কালা মিয়া বলেন, “নানার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে একটি চক্র শিশুটিকে কৌশলে তুলে এনেছিল। ইভা এলাকায় পরিচিত হওয়ায় দৌড়ে আমার দোকানে চলে আসে। তার উপস্থিত বুদ্ধির কারণেই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com