সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

কলিমনগরে যাত্রীবাহি বাস খাদে ॥ আহত ১০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ-নতুনব্রিজ সড়কে ঘণ্টার পর ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে একটি যাত্রীবাহি বাস ও একটি সিএনজি রক্ষা পেয়েছে। গতকাল বুধবার দুপুরে যাত্রীবাহি একটি লোকাল বাস শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ আসার পথে কলিমনগর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় বাসটির অর্ধেক অংশ রাস্তায় থাকায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় ১০ জন যাত্রী আহত হয়। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে বাসটি অর্ধেক অংশ রাস্তায় থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে রাতে স্বাভাবিক হয়। অপরদিকে শায়েস্তাগঞ্জ-কলিমনগর সড়কে বাগুনিপাড়া এলাকায় সন্ধ্যার দিকে একটি বড় আমগাছ হঠাৎ প্রধান সড়কে পড়ে যায়। এতে করে বিদ্যুতের ও ডিস-ইন্টারনেটের তার ছিড়ে যায়। এ সময় অল্পের জন্য একটি যাত্রীবাহি সিএনজি রক্ষা পায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com