বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শচীন্দ্র কলেজে মানসম্পন্ন শিক্ষার পরিবেশ আছে-এমপি ডাঃ জীবন

  • আপডেট টাইম সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শচীন্দ্র কলেজে গুনগত মানসম্পন্ন শিক্ষক এবং শিক্ষার পরিবেশ আছে বলে মন্তব্য করেন বানিয়াচং-আজমীরীগঞ্জ সংসদীয় আসনের এমপি ডাঃ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। গতকাল রবিবার দুপুরে শচীন্দ্র কলেজ আয়োজিত গভর্নিং বডি, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শচীন্দ্র কলেজের অধ্যক্ষ আবু সিরাজ মো: মুনিরুল ইসলাম এর সভাপতিত্বে এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সদস্য সচিব মো: তরিকুল ইসলাম এর সঞ্চালনায় শিক্ষক মিলনায়তনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শচীন্দ্র কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য মো: আমিরুল ইসলাম আখঞ্জী, শেখ মো: আব্দুল মুকিত, মো: মশিউর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো: মঈন উদ্দিন, সহকারী অধ্যাপক অনুপমা ভক্ত, সহকারী অধ্যাপক ও রোভার স্কাউট গ্রুপ সম্পাদক মো: আব্দুল আহাদ খান, সহকারী অধ্যাপক মো: লতিফ হোসেন, বানিয়াচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন প্রমুখ। প্রধান অতিথি উনার বক্তব্যে আরও বলেন, শচীন্দ্র কলেজ একটি স্বনামধন্য কলেজ। এই কলেজের সুনাম অক্ষুন্ন রাখতে এবং এর উন্নয়নে সর্বদা পাশে থাকবো। মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক আঙ্গুর খান এবং গীতা থেকে পাঠ করেন প্রভাষক গোপীনাথ দাশ।এরপর প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ এবং কলেজের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কলেজ পরিদর্শন করেন। এর আগে শচীন্দ্র কলেজের রোভার স্কাউট গ্রুপ সম্পাদক ও আরএসএল মোঃ আব্দুল আহাদ খান এর নেতৃত্বে রোভার স্কাউট সদস্যের একটি দল। প্রধান অতিথি ডাঃ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবনকে গার্ড অব অর্নার প্রদর্শন করেন। মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ কলেজের শিক্ষক, কর্মচারীগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com