বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে চা বাগানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে ছাগল বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় চা বাগান এলাকায় বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মাধবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সৈয়দ মোঃ শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল চা শ্রমিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। জাতীয় সংসদে তিনি চা শ্রমিকদের ভূমি অধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেছেন। সরকারের এ ধরনের উদ্যোগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি মোঃ গোলাপ খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ মোঃ জাভেদ ও নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার মোট ২৬৩ জন সুফলভোগীর মধ্যে প্রথম ধাপে ১২০ জনের মাঝে উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক সুফলভোগীকে ২টি করে ছাগল, ৫টি ফ্লোর ম্যাট, টিন, খুঁটি এবং ৫০ কেজি করে পশুখাদ্য প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com