বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলা কারাগারে বন্দি এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কারাগারের আটক মনজু মিয়া (৫০) নামের এক বন্দি মারা গেছেন। গত মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে কারাগারের ভেতর অসুস্থ হলে রাত দেড়টার দিকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আলীনগর এলাকার মৃত দলন মিয়ার ছেলে। কারা সূত্র জানায়, চলতি বছরের ২৬ মার্চ মাদক মামলায় গ্রেপ্তার হন মনজু মিয়া। এরপর তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ছিলেন। পরে হবিগঞ্জের মাধবপুর থানায় দায়ের করা আরেকটি মাদক মামলায় চলতি মাসের ৮ মে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে স্থানান্তর করা হয়। হবিগঞ্জ কারাগারে আনার পর থেকেই তিনি কারা হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান। হবিগঞ্জ সদর থানা পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করা হয়। জেল সুপার মুজিবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে মনজু মিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com