বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চা বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে অনুদান বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৭ বা পড়া হয়েছে
Screenshot

মাধবপুর প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ১৮টি চা বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ৭৫০ জন চা শ্রমিক পরিবারের মাঝে ছাগলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার চানপুর চা বাগানে চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুদান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে এবং শ্রমিক নেতা উজ্জ্বল দাসের পরিচালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান।
এসময় বক্তব্য রাখেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ, হবিগঞ্জ জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক, সদস্য সচিব শফিক মিয়া, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল এবং সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান।
সভায় বক্তারা বলেন, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সলের আন্তরিক প্রচেষ্টার ফলে দীর্ঘদিন ধরে অবহেলিত চা শ্রমিক পরিবারগুলোর পাশে সরকার দাঁড়াতে শুরু করেছে। তার উদ্যোগ ও তদারকির কারণে সুবিধাবঞ্চিত চা শ্রমিকদের মাঝে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে অনুদান বিতরণ করা হচ্ছে। চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, শিক্ষা বিস্তার, সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং ভূমির অধিকার নিশ্চিত করতে সংসদ সদস্য নিয়মিতভাবে সরকারের বিভিন্ন দপ্তরে ও জাতীয় সংসদে দাবি তুলে ধরছেন।
বক্তারা আরও জানান, চা শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চানপুর চা বাগানে একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আবেদন প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। হাসপাতালটি বাস্তবায়িত হলে চুনারুঘাট ও মাধবপুর এলাকার হাজারো চা শ্রমিক পরিবার উন্নত চিকিৎসাসেবা পাবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপকারভোগী চা শ্রমিকরা সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এমন সহায়তা পেলে চা শ্রমিক পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ আরও সুন্দর হবে।
অনুষ্ঠানে বিভিন্ন চা বাগানের শ্রমিক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com