বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

খোয়াই নদীর বাঁধের গাছ কাটায় আতঙ্ক ॥ শহর প্লাবনের শঙ্কা

  • আপডেট টাইম বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর রক্ষাকারী খোয়াই নদীর বাঁধ এখন হুমকির মুখে পড়েছে। শহরের সুইচ গেইট এলাকা থেকে মাছুলিয়া ব্রিজ পর্যন্ত বাঁধের ওপর থাকা শতাধিক গাছ কেটে সাবাড় করে দিচ্ছে একটি প্রভাবশালী চক্র। এতে করে বাঁধ দুর্বল হয়ে পড়ছে এবং বর্ষা মৌসুমের আগেই শহরবাসীর মাঝে দেখা দিয়েছে চরম উদ্বেগ ও আতঙ্ক। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত এই গাছ কাটা বন্ধ না হলে যেকোনো সময় বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা ও শহর প্লাবিত হওয়ার ঘটনা ঘটতে পারে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত একদল লোক প্রকাশ্যে করাত ও কুড়াল দিয়ে বাঁধের ওপর থাকা বিভিন্ন প্রজাতির প্রায় দুই শতাধিক গাছ কেটে ফেলে। পরে সেগুলো ট্রাক্টরযোগে প্রকাশ্যেই নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে লোকজন থাকলেও প্রভাবশালীদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাননি। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই একটি সংঘবদ্ধ চক্র নদীর বাঁধের সরকারি গাছ কেটে বিক্রি করে আসছে। আগেও একাধিকবার গাছ কাটা হলেও রহস্যজনক কারণে কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। ফলে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে সংশ্লিষ্টরা।
স্থানীয় বাসিন্দারা জানান, খোয়াই নদীর বাঁধ শুধু শহরের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বাঁধের ওপর থাকা গাছগুলো মাটির দৃঢ়তা ধরে রাখতে বড় ভূমিকা পালন করে। এসব গাছ নির্বিচারে কেটে ফেলার ফলে বাঁধের মাটি দুর্বল হয়ে পড়ছে। বর্ষায় অতিবৃষ্টি কিংবা উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঁধ ক্ষতিগ্রস্ত হলে পুরো হবিগঞ্জ শহর ভয়াবহ ঝুঁকিতে পড়তে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, “দিনের আলোতেই ট্রাক্টর দিয়ে গাছ নিয়ে যাওয়া হচ্ছে। সবাই দেখছে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। যারা গাছ কাটছে তারা খুবই প্রভাবশালী। প্রশাসন যদি এখনই কঠোর ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে বড় ধরনের দুর্যোগ হতে পারে।”
ঘটনার বিষয়ে পানি উন্নয়ন বোর্ড ও পুলিশ প্রশাসনকে অবহিত করেছেন স্থানীয়রা। তাদের দাবি, সরকারি সম্পদ রায় দ্রুত অভিযান চালিয়ে জড়িতদের আইনের আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে যেন আর কোনো গাছ কাটতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক বলেন, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কয়েকজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে সচেতন মহল মনে করছে, শুধু মামলা বা অভিযোগ করেই দায়িত্ব শেষ করলে চলবে না। খোয়াই নদীর বাঁধ রায় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ নিতে হবে। পাশাপাশি বাঁধ এলাকায় নিয়মিত টহল ও নজরদারি বাড়ানোরও দাবি জানিয়েছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com