শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জ উপজেলা জাসাসের ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

  • আপডেট টাইম রবিবার, ১০ মে, ২০২৬
  • ৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘ যাচাই-বাছাই শেষে জাসাস হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেন। নবগঠিত এই কমিটিতে মহিবুর রহমান মবু-কে সভাপতি এবং সাহিনুর রহমান সানু-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন- সিনিয়র সহ-সভাপতি মুহি উদ্দিন লালু, সহ-সভাপতি আঙ্গুর মিয়া, শাহিন আহমেদ, মাহমুদ হোসেন, জাহিদ আহমদ চৌধুরী, লোকমান চৌধুরী, খরচ আহমদ, বাবুল আহমদ ও কেরামত আলী,যুগ্ম সাধারণ সম্পাদক আশরাদ চৌধুরী, নাছির মিয়া, বেলাল আহমেদ, জাকির হোসেন ও শেখ রুবেল আহমদ,সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মতিন আলী, সহ-সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ, প্রচার সম্পাদক দিলাবর মিয়া এবং সহ-প্রচার সম্পাদক জোসেদ মিয়া, দপ্তর সম্পাদক তারেক আহমদ এবং সহ-দপ্তর সম্পাদক আবু তাহের, অর্থ সম্পাদক ফজলু মিয়া।
এছাড়া কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিমুল মিয়া, সোহেল মিয়া, রিপন মিয়া, জাবেল আহমেদ, শেখ সাইদুল ইসলাম, শুয়েব মিয়া ও জাকির হোসেন। সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন নুরুল আমীন, সাইদুল রহমান, তারেক মিয়া, বাবুল মিয়া, হাফিজুর রহমান, গফুর আহমেদ, গফুর মিয়া, মোঃ হেলাল মিয়া, মোঃ আওলাদ মিয়া, রিবেল মিয়া।
গত ৬ মে ২০২৬ তারিখে জাসাস হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী এবং সদস্য সচিব আলী হোসেন সুহাগ এই কমিটির অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই নতুন কমিটি নবীগঞ্জ উপজেলায় জাসাসের আদর্শকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এবং জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com