স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানার ওসি হিসেবে শেখ নাজমুল হককে, বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদকে লাখাই থানায় এবং লাখাই থানার ওসি জাহিদ হোসেনকে হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়োগ দেয়া হয়েছে। এ ছাড়া সদর থানার ওসি দেলোয়ার হোসেনকে বাহুবল থানার সার্কেল অফিসে পদায়ন করা হয়েছে। গত ৫ মে পুলিশ হেডকোয়ার্টারের এক প্রজ্ঞাপনে এ বদলীর আদেশ জারি করা হয়। শুক্রবার রাতেই নাজমুল হক বানিয়াচং থানায় যোগদান করেছেন। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশের কর্মকর্তারা। অন্যান্য থানার ওসিরা রাতেই যোগদান করবেন বলে জানা গেছে।