স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মেডিকেল কলেজ ডিবেট ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬” এর জমকালো ফাইনাল পর্ব। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগীতার বিষয় ছিল “বর্তমান বিশ্বে যুদ্ধ নয়, অস্ত্রনীতি সবচেয়ে বিপজ্জনক”। অনুষ্ঠানে প্রাণবন্ত যুক্তি, বুদ্ধিদীপ্ত উপস্থাপনা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাবেদ জিল্লুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আমিনুল হক সরকার, হবিগঞ্জ সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং দৈনিক প্রতিদিনের বাংলাদেশের জেলা প্রতিনিধি ও দৈনিক আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, ক্লাবের মেম্বার সেক্রেটারি ডা. মো. মোখলেসুর রহমান, মেম্বার ডা. মৌসুমি ভদ্র, ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট মো. আকিব মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট কম্পিটিশন অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট ও এসোসিয়েট প্রফেসর ডা. সৈয়দ মুজিবুর রহমান পলাশ। সঞ্চালনায় ছিলেন কাবের জেনারেল সেক্রেটারি আমিনা হোসাইন রাফি। অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তা, নেতৃত্বগুণ ও সমসাময়িক বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি একজন শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী, মানবিক ও দক্ষ নেতৃত্বে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়োজনের শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে অভিনন্দন জানানো হয়।
প্রতিযোগীতায় বিজয়ী দলের সদস্যরা হলেন- লাবণ্য লতা, শামীম শিহাব মাহির, শাওকাতুন নিসা খানম ইতু এবং রানার্স আপ দলের সদস্যরা হলেন- ফাহিম মুনতাসির জয়, মিশকাতুল আহমেদ, সায়মা আফরোজ নুসরাত।