বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জের বাজারে অপরিপক্ক ও কেমিক্যালযুক্ত লিচু বিক্রি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গ্রীষ্ম এলেই বাজারে লাল টুকটুকে লিচুর সমারোহ দেখতে আকর্ষণীয়, স্বাদেও মিষ্টি। কিন্তু সেই লিচুই এখন হয়ে উঠছে উদ্বেগের কারণ। হবিগঞ্জের বিভিন্ন এলাকায় অপরিপক্ক ও কেমিক্যালযুক্ত লিচু খেয়ে অসুস্থ হওয়ার অভিযোগ বাড়ছে। শহরের হাসপাতাল ও কিনিকগুলোতে সাম্প্রতিক সময়ে পেটব্যথা, বমি, ডায়রিয়া ও মাথা ঘোরার মতো উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বেড়েছে। অনেক অভিভাবক জানান, বাজার থেকে কেনা লিচু খাওয়ার পরপরই তাদের শিশু অসুস্থ হয়ে পড়ছে।
স্থানীয় এক অভিভাবক বলেন, “বাচ্চার জন্য লিচু কিনেছিলাম। খাওয়ার কিছুক্ষণ পরই ওর বমি শুরু হয়। পরে ডাক্তারের কাছে নিতে হয়েছে।” স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা বলছেন, মৌসুমের শুরুতেই দ্রুত লাভের আশায় অনেক বিক্রেতা অপরিপক্ক লিচু বাজারে আনছেন। এসব লিচু দ্রুত পাকানোর জন্য বিভিন্ন তিকর রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, যা মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ।
একজন চিকিৎসক জানান, “অপরিপক্ক লিচুতে প্রাকৃতিকভাবে কিছু বিষাক্ত উপাদান থাকতে পারে। এর সঙ্গে যদি কেমিক্যাল মেশানো হয়, তাহলে তা শিশু ও বয়স্কদের জন্য মারাত্মক হতে পারে। খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি বাড়ে।”
বাজার ঘুরে দেখা যায়, অনেক লিচু অস্বাভাবিক উজ্জ্বল লাল রঙের। ব্যবসায়ীদের কেউ কেউ স্বীকার করেছেন, দ্রুত বিক্রির জন্য আগাম লিচু সংগ্রহ করা হচ্ছে। তবে কেমিক্যাল ব্যবহারের বিষয়টি তারা অস্বীকার করেন।
ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত বাজার তদারকি না থাকায় এমন অনিয়ম বাড়ছে। তারা প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
এদিকে সচেতন মহল মনে করছে, শুধু প্রশাসনের তৎপরতা নয়, ভোক্তাদেরও সতর্ক হতে হবে। লিচু কেনার সময় অতিরিক্ত উজ্জ্বল রঙ বা অস্বাভাবিক বড় আকারের ফল এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেওয়াও জরুরি।গ্রীষ্মের জনপ্রিয় এই ফল যেন আনন্দের বদলে অসুস্থতার কারণ না হয়-সেজন্য এখনই প্রয়োজন সচেতনতা ও কার্যকর নজরদারি।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com