বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে র‌্যাবের অভিযান মাদকসহ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৬ মে, ২০২৬
  • ১০ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৮০ বোতল ইসকফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব সূত্রে জানা যায়, গত রবিবার (৩ মে ২০২৬) রাতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর থানার তেলিয়াপাড়া বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তেলিয়াপাড়া চা-বাগানের ভেতরে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে সেখানে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার সাথে থাকা একটি লাল-কালো ব্যাগ তল্লাশি করে ৮০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন স্বাধীন কর্মকার (২৩), পিতা পিন্টু কর্মকার, বাড়ি চুনারুঘাট উপজেলার লস্করপুর চা-বাগান এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় তাকে ও উদ্ধারকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com