বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাধবপুরে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার পণ্য উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ট্রাক ভর্তি বালুর নিচে জিরা ও চশমা সুকৌশলে লুকিয়ে পাচারকালে প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের এসব ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) ভোরে উপজেলার নোয়াহাটি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার অভ্যন্তরে একটি বিশেষ চেকপোস্ট বসায় বিজিবি’র আভিযানিক দল। এ সময় সন্দেহভাজন একটি বালু বোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। প্রাথমিক দৃষ্টিতে শুধু বালু মনে হলেও নিবিড় তল্লাশিতে বালুর নিচে বস্তাবন্দী অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও বিভিন্ন প্রকার চশমা উদ্ধার করা হয়।
বিজিবি’র হিসাব অনুযায়ী, জব্দকৃত ভারতীয় জিরা ও চশমার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা। উদ্ধারকৃত এসব মালামাল যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। অভিযান প্রসঙ্গে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, ‘সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা আপসহীন। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করে এমন অবৈধ পণ্য প্রবেশ বন্ধে আমাদের এই তৎপরতা নিয়মিত অব্যাহত থাকবে।’
তিনি আরও যোগ করেন যে, চোরাচালান রোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি। অবৈধ কারবারিদের রুখতে তিনি সীমান্তবর্তী জনসাধারণকে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com