সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাহুবলে র‌্যাবের অভিযানে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মামলার প্রধান আসামি মারুফ মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী বাহুবল উপজেলার লাকুড়ী পাড়া এলাকার বাসিন্দা। পাশের বাড়িতে আত্মীয় থাকার সুবাদে অভিযুক্ত মারুফ মিয়া প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করত। এক পর্যায়ে সে ভুক্তভোগীকে বিভিন্ন সময় মাদ্রাসায় আসা-যাওয়ার পথে উত্যক্ত করত এবং বিয়ের আশ্বাস দিয়ে কুপ্রস্তাব দিত। বিষয়টি ভুক্তভোগী তার পরিবার ও অভিযুক্তের আত্মীয়দের জানালে সে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার হুমকি দেয়। অভিযোগে বলা হয়, গত ২২ জুন রাত ১১টার দিকে ভুক্তভোগী ঘরের বাইরে গেলে মারুফ মিয়া তাকে জাপটে ধরে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে পরিবারের সদস্যরা ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে তাদের বিয়ের সিদ্ধান্ত হলেও মারুফ মিয়া তা এড়িয়ে যেতে থাকে। এর মধ্যে ভুক্তভোগী অসুস্থ্য বোধ করলে জানতে পারে সে গর্ভবতী হয়েছে। প্রায় দুই মাস আগে অভিযুক্তকে দেখতে গেলে সে ভুক্তভোগীকে মারধর করে বলে অভিযোগ ওঠে। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে আবারও বিয়ের সিদ্ধান্ত হলেও অভিযুক্ত তা মানেনি। পরবর্তীতে ভুক্তভোগী বাদী হয়ে বানিয়াচং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গত ১০ মার্চ ২০২৬ রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে চুনারুঘাট থানাধীন নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে আসামি মারুফ মিয়া (২২)-কে গ্রেফতার করে। সে চুনারুঘাট উপজেলার করিমপুর গ্রামের মৃত হুসন আলীর ছেলে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৯ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com