বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মাধবপুরে শালিস বৈঠকে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামে পাওনা টাকা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে অনুষ্ঠিত সালিশ বৈঠক রণক্ষেত্রে পরিণত হয়েছে। দুই পক্ষের মধ্যে দুই দিনব্যাপী দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় নারী-পুরুষসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করতে হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, খড়কি গ্রামের আহম্মদ মিয়ার সঙ্গে একই গ্রামের তোফাজ্জুল মিয়ার পাওনা টাকা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল। বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে মঙ্গলবার (২ জুন) বিকেলে খড়কি বাজারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশ চলাকালে মোবাইল ফোনে ভিডিও ধারণকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে তা সংঘর্ষে রূপ নেয়। শুরুতে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটলেও পরে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চারদিকে অন্ধকার নেমে আসে। এ সুযোগে টর্চলাইটের আলো ব্যবহার করে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে অংশ নেয়। রাতভর বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলতে থাকে। এতে বহু মানুষ আহত হন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি শান্ত হওয়ার আগেই গতকাল বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে আবারও দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরে সংঘর্ষ নতুন করে ছড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে শুরু হওয়া এ সংঘর্ষ দুপুর পৌনে ২টা পর্যন্ত দফায় দফায় চলতে থাকে। সংঘর্ষের সময় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ খান বলেন, “পাওনা টাকা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন।” মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, পাওনা টাকাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সতর্ক নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com