বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাকুরীর ক্ষেত্রে মেধার কোন বিকল্প নেই-জিকে গউছ অলিপুরে র‌্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২ মাধবপুরে ডাকাতি ঘটনায় মূল হোতাসহ ৭ ডাকাত কারাগারে হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে মাধবপুরে ব্যবসায়ীর ১৪ গরুসহ পিকআপ ছিনতাই যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে বিএসসি ডিগ্রি অর্জন করলেন নবীগঞ্জের কৃতি শিক্ষার্থী সাবিয়া চৌধুরী চুনারুঘাট শাহজীবাজার রাবান বাগান কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে মামলা দায়ের ॥ গ্রেপ্তার হয়নি কেউ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে আজ যাচ্ছেন প্রতিনিধিদল মাধবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাহুবলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নবীগঞ্জে ধর্ষণের অভিযোগে হোসাইন আহমেদ গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৪৪ বা পড়া হয়েছে

 

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে হোসাইন আহমেদ (২৬) নামে এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (৩ জুন) দুপুরে নবীগঞ্জ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গ্রেফতারকৃত হোসাইন আহমেদ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামের দুলা মিয়ার ছেলে এবং গজনাইপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য বলে জানা গেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, দেবপাড়া ইউনিয়নের দক্ষিণ দেবপাড়া গ্রামের এক বিবাহিত নারীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে হোসাইন আহমেদের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে দীর্ঘদিন ধরে তিনি ওই নারীকে বিভিন্নভাবে বিরক্ত ও উত্যক্ত করে আসছিলেন হোসাইন। গত সোমবার গভীর রাতে ভুক্তভোগীর পৈত্রিক বাড়ির পেছনের দরজা দিয়ে তার ঘরে প্রবেশ করেন হোসাইন আহমেদ। এ সময় তিনি ভুক্তভোগীর মুখ চেপে ধরে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটে। এক পর্যায়ে ভুক্তভোগীর চিৎকার শুনে তার বাবা-মা ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। পরে স্থানীয় লোকজন তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় হোসাইন আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com