সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর ও ডিবি পুলিশ মাদক-জুয়া, চোর-ডাকাতের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করেছে। গতকাল রবিবার থেকে সাদা ও পোষাকধারী পুলিশ বহুলা, ২নং পুল, মোহনপুর, উমেদনগর, রাজনগর, শ্মশানঘাটসহ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে। পুলিশ জানায়, তালিকা দেখে মাদক, জুয়াড়ি ও চোরদের আটক করা হবে। বিশেষ করে মোটর সাইকেল চোরদের ধরতে অভিযান চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিনের নির্দেশে এ অভিযান নিয়মিত চলবে। রবিবার সন্ধ্যায় চৌধুরী বাজার ফাঁড়ির এএসআই শহিদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উমেদনগরের আব্দুর রাজ্জাকের পুত্র চোর মামুন (৩০) কে আটক করেছে। ওসি জানান, মামুনের বিরুদ্ধে মাদকের মামলায় ১ বছর ১ মাসের সাজা রয়েছে। এ ছাড়া সে শহরের চিহ্নিত চোর। গতকাল রাতেই মামুনকে এএসআই শহিদুল ইসলাম চৌধুরী সদর থানায় সোপর্দ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com