স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের ঝিলপাড় গ্রামে ১৪৪ ধারার আদেশ অমান্য করে এক ব্যক্তির জায়গা দখলের পায়তারা করছে প্রভাবশালী মহল। এ নিয়ে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশংকা করা হচেছ। এতে গ্রামবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। জানা যায়, ওই গ্রামের মৃত হাজি সুরুজ মিয়ার পুত্র রফিকুল ইসলামের মালিকানাধীন কিছু জায়গা জোরপূর্বক দখল করতে চায় কয়েকজন ব্যক্তি। তারা দেশীয় অস্ত্র নিয়ে প্রভাব খাটিয়ে রফিকুল ইসলামের জমি জোরে বলে দখল করতে চায়। শুধু তাই নয় আদালতে মামলা চলমান ও নিষেধাজ্ঞা থাকাস্বত্তেও ও জায়গা অন্যান্যদের কাছে বিক্রি করে দেন। এ নিয়ে বিরোধ তৈরি হয়। এতে যে কোনো সময় দখল নিয়ে সংঘর্ষসহ অপ্রীতিকর ঘটনার আশংকা আছে। এ বিষয়ে গত ৬ জুন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারার মামলা করলে বিচারক মামলা আমলে নিয়ে ভুমির উপর নিষেধাজ্ঞা জারি করেন।