রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই

  • আপডেট টাইম সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২৫ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় অলিপুর প্রাণ আরএফএল ফেক্টরীর সাপ্লাই ঠিকাদার সোহেল মিয়াকে অস্ত্রেরমুখে জিম্মি করে দেড় লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এঘটনায় ১৩ জুন ২ জনকে বিবাদী করে শায়েস্তাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার রাবনডুবি গ্রামের তুরাব আলী পুত্র সোহেল মিয়া।
জানা গেছে, সাপ্লাই ঠিকাদার সোহেল মিয়া গত ১১ জুন সকাল ১১টার দিকে বাড়ি থেকে দেড় লক্ষ টাকা নিয়ে শ্রমিকদের দেওয়ার জন্য ফেক্টরীর উদ্দেশ্যে ২নং গেইটে পশ্চিমপাশে পৌছা মাত্রই কয়েকজন ব্যক্তি দেশীয় প্রাণনাশক অস্ত্রশস্ত্র সহকারে ঠিকাদারকে আটক করে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। এমন সময় সোহেল মিয়া শোর-চিৎকার করতে চাইলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রাণ নাশের হুমকি দিয়ে প্যান্টের পকেট থেকে জোরপূর্বক দেড় লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।
সাপ্লাই ঠিকাদার সোহেল মিয়া বলেন, আমি দীর্ঘদিন যাবত প্রাণ আরএফএল ফেক্টরীতে কাজ করি। তাই তারা প্রায় সময়ই আমার নিকট চাঁদা দাবী করে। সম্প্রতি আমার নিকট দুই লক্ষ টাকা চাঁদা করে আসছে। আমি প্রাণের ভয়ে এড়াইয়া চলি। এক পর্যায়ে আমি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা আরো বেপরোয়া হয়ে বিভিন্ন সময়ে হুমকি ধামকি দেয়। বিষয়টি এলাকার মুরুব্বীয়ানদের অবগত করিলে তারা আরো আক্রোশ্বান্বিত হয়ে আমার ক্ষতি করার হীন ষড়যন্ত্রে লিপ্ত থাকে। ঘটনার দুইদিন পূর্বে আমি নিজ নামীয় পূবালী ব্যাংক থেকে দুই লক্ষ টাকা উত্তোলন করি শ্রমিকদেরকে দেওয়ার জন্য। এই টাকা তারা ছিনতাই করে নিয়ে যায়।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com