সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা নিতে এসে চরম ভোগান্তি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন সাধারণ সেবাপ্রত্যাশীরা। বিশেষ করে নতুন উপ-পরিচালক (ডিডি) যোগদানের পর থেকে আবেদন নিষ্পত্তিতে জটিলতা, বিভিন্ন অজুহাতে আবেদনপত্র ফেরত দেওয়া এবং অতিরিক্ত হয়রানির মাত্রা বেড়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে করে প্রতিদিন অফিসে আসা শত শত মানুষ দুর্ভোগের মধ্যে পড়ছেন। অভিযোগ রয়েছে, পাসপোর্টের জন্য আবেদন করতে গিয়ে সামান্য ত্রুটি বা বিভিন্ন অজুহাত দেখিয়ে অনেক আবেদনকারীকে বারবার ফিরিয়ে দেওয়া হচ্ছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা মানুষকে দিনের পর দিন অফিসে ঘুরতে হচ্ছে। বিশেষ করে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নারী, প্রবীণ ও বিদেশগামী কর্মীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানা গেছে।
সেবাপ্রত্যাশীদের অভিযোগ, অফিসের ভেতরে কিংবা আশপাশে সক্রিয় একটি প্রভাবশালী দালালচক্রের মাধ্যমে কাজ করালে দ্রুত সেবা পাওয়া যায়। আনসার সদস্য বা নির্দিষ্ট কয়েকটি ট্রাভেলস ও এজেন্সির মাধ্যমে পরিচয় বা সুপারিশ নিয়ে গেলে আবেদন গ্রহণ ও অন্যান্য কার্যক্রম সহজে সম্পন্ন হলেও সাধারণ আবেদনকারীদের েেত্র নানা ধরনের আপত্তি তুলে আবেদন আটকে দেওয়া হয়। ফলে বৈধ প্রক্রিয়ায় সেবা নিতে আসা মানুষ বাধ্য হয়ে দালালদের শরণাপন্ন হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অতীতে সেনাবাহিনীর তত্ত্বাবধান ও নজরদারি থাকাকালে অফিসের কার্যক্রমে অধিক শৃংখলা ছিল। কিন্তু সেই পরিস্থিতির পরিবর্তনের পর থেকে আবারও দালালচক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। এ কারণে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দিন দিন বাড়ছে। সংশ্লিষ্টদের দাবি, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র উদঘাটন করা হলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে এবং সরকারি সেবার প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com