মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাকুরীর ক্ষেত্রে মেধার কোন বিকল্প নেই-জিকে গউছ অলিপুরে র‌্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২ মাধবপুরে ডাকাতি ঘটনায় মূল হোতাসহ ৭ ডাকাত কারাগারে হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে মাধবপুরে ব্যবসায়ীর ১৪ গরুসহ পিকআপ ছিনতাই যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে বিএসসি ডিগ্রি অর্জন করলেন নবীগঞ্জের কৃতি শিক্ষার্থী সাবিয়া চৌধুরী চুনারুঘাট শাহজীবাজার রাবান বাগান কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে মামলা দায়ের ॥ গ্রেপ্তার হয়নি কেউ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে আজ যাচ্ছেন প্রতিনিধিদল মাধবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাহুবলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৩৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১৭) অচেতন করে ধর্ষণের মামলায় অন্যতম অভিযুক্ত সুরঞ্জন দাসকে (২৫) প্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার গ্রেফতারকৃত আসামিকে আদালতের নির্দেশে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে এই ধর্ষণের ঘটনাটি ঘটে। গত ২ জুন রাতে উপজেলার লোহাঈদ গ্রামের অভিযুক্ত কবিরাজ আঃ রহিম (৩৫) ও সুরঞ্জন দাস (২৫) কৌশলে ভুক্তভোগী কিশোরীর বাড়িতে প্রবেশ করে। পরে তারা খাবারের সাথে চেতনানাশক কোনো দ্রব্য মিশিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে ফেলে। এরপর ওই ঘরে থাকা ১৭ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে।
সকালে প্রতিবেশীরা ঘরের ভেতর পরিবারের সবাইকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ভুক্তভোগী কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা হরলাল সরকার বাদী হয়ে বুধবার রাতে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার ভোররাতে দিঘীর পাড় গ্রামের সুরঞ্জন দাসকে গ্রেফতার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। আসামি সুরঞ্জন দাসকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে। মামলার অপর আসামি আঃ রহিমকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com