রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

বানিয়াচংয়ের প্রথমরেখ সড়কের বেহাল দশা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রথমরেখ মহল্লার প্রধান সড়ক দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের একমাত্র ভরসার এই সড়কটি বর্তমানে কাদা-পানিতে ভরে গিয়ে প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, যার ফলে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন এলাকার হাজার হাজার মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, এই সড়কটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, কৃষক ও সাধারণ জনগণ চলাচল করেন। কিন্তু রাস্তার এমন নাজুক অবস্থার কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় পরিণত হয়, আর ভারী বর্ষণে তা রীতিমতো ছোটখাটো জলাশয়ে রূপ নেয়। হাঁটুসমান কাদা-পানির মধ্যে দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসে যেতে পারছে না এবং তাদের চরম কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে। এতে তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও এই সড়ক বড় ধরনের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। অসুস্থ রোগী কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে দ্রুত হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। স্থানীয়রা জানান, অনেক সময় রোগীকে ঝুঁকিপূর্ণ উপায়ে পরিবহন করতে হয়, যা জীবনহানির ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এদিকে কৃষিজীবী মানুষদের জন্যও এই সড়কের অবস্থা মারাত্মক সমস্যা তৈরি করেছে। কৃষিপণ্য বাজারে নিতে গিয়ে তাদের বাড়তি সময় ও খরচ গুনতে হচ্ছে। অনেক সময় পরিবহন সংকটের কারণে তারা ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com