সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় কৃষির আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণ, কৃষকদের দতা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের মাঝে নতুন প্রযুক্তির মেলবন্ধন ঘটানোর লক্ষ্যে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। গতকাল রবিবার (১৪ জুন) দুপুর ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চুনারুঘাট উপজেলা অডিটরিয়াম মাঠ প্রাঙ্গণে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) হবিগঞ্জ এর উপপরিচালক মোঃ আকতারুজ্জামান। আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্মার্ট কৃষি ব্যবস্থা গড়ে তোলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন সমতা আরও সমৃদ্ধ করার লক্ষ্যে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত তিন দিনব্যাপী এ মেলায় কৃষি উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ পদ্ধতি, কৃষি প্রযুক্তি, উদ্ভাবনী চাষাবাদ পদ্ধতি, উন্নত জাতের ফসল, নিরাপদ খাদ্য উৎপাদন, সেচ প্রযুক্তি ও কৃষি সেবাভিত্তিক মোট ১০টি থেকে ১২টি স্টল অংশ নিয়েছে। মেলায় কৃষি খাতের সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত জাতের বিভিন্ন ফসল, প্রযুক্তিনির্ভর চাষাবাদ পদ্ধতি এবং কৃষি সম্প্রসারণ বিভাগের বিভিন্ন সেবামূলক কার্যক্রম প্রদর্শন করা হয়েছে। মেলায় কৃষকরা বিভিন্ন প্রযুক্তি ও সেবা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাচ্ছেন। দর্শনার্থীরাও সরাসরি এসব প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে পারবেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শও গ্রহণ করতে পারবেন। এছাড়াও এ মেলায় রয়েছে উচ্চ ফলনশীল জাতের ফসল, জৈব সার প্রস্তুত প্রণালী এবং বিভিন্ন ফলদ ও বনজ ঔষধি চারার সমাহার। মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে ঘুরে দেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) হবিগঞ্জ এর উপ-পরিচালক মো: আকতারুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই। সনাতন পদ্ধতি থেকে বের হয়ে কৃষকদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ছাদ কৃষি, আধুনিক সেচ ব্যবস্থা এবং তিকর কীটনাশকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব প্রযুক্তির ওপর কৃষকদের জোর দেওয়ার আহবান জানান তিনি।
তিনি বলেন, “সময়ের চাহিদা অনুযায়ী কৃষিকে প্রযুক্তিনির্ভর করতে হবে। উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদন ব্যয় কমাবে এবং কৃষকদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করে তুলবে। এ ধরনের মেলা কৃষকদের নতুন প্রযুক্তি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন ও তা ব্যবহারে উৎসাহিত করবে।” চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ সজীব সরকার, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা কাওসার শুকরানা প্রমূখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্ত সুত্র জানায়, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই কৃষি প্রযুক্তি মেলার সমাপ্তি ঘটবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ মেলা। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, এই মেলার অন্যতম লক্ষ্য হলো কৃষকদের কাছে আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়া, উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং কৃষিকে লাভজনক পেশা হিসেবে আরও আকর্ষণীয় করে তোলা। তাদের মতে, প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবহার বিস্তার ঘটলে ভবিষ্যতে দেশের খাদ্য উৎপাদন ও অর্থনীতিতে আরও ইতিবাচক প্রভাব পড়বে। তিন দিনব্যাপী এ কৃষি প্রযুক্তি মেলার আয়োজনে কৃষকদের জন্য নতুন জ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের এক অনন্য মিলনমেলায় পরিণত হবে বলে মনে করছেন স্থানীয় কৃষক ও কৃষি উদ্যোক্তারা। এ মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে প্রত্যক ধারণা লাভ করবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com