স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্রাজিল বনাম আর্জেন্টিনার সমর্থকদের ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে কারাগারের পাশে খেলার মাঠে এ টুর্নামেন্ট হয়। জেল সুপার মোঃ মুজিবুর রহমান, জেলার হেলাল উদ্দিনের উপস্থিতিতে ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি পড়ে ২২ জন খেলোয়ার অংশগ্রহণ করে। খেলাটি ড্র হয়। খেলাকে ঘিরে সকাল থেকেই দুই দলের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।