মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া একটি অন্যন্যা উদ্যোগ আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সরকারের বিশেষ এই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন শুরু করা হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল শনিবার (১৩ জুন) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিল হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল, ফলজ বনজ ও ঔষুধীসহ বিভিন্ন গাছের চারা রোপন করে আনুষ্ঠানিকভাবে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেয়া অনন্য উদ্যোগ ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে হবিগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে প্রতি বছর দেড় হাজার গাছের বৃক্ষরোপণ করা হবে। অনুষ্ঠানে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সবুজ আহমেদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com