রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত

  • আপডেট টাইম সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক খোরশেদ আলম সুজন। সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে গতকাল রবিবার (১৪ জুন) জারিকৃত এক আদেশে এ তথ্য জানানো হয়। “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪” এর ৬৪ ধারার আলোকে বিদ্যালয়টির জন্য ৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটিতে শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুটিজুরী ইউনিয়নের জনতার চেয়ারম্যান খ্যাত খোরশেদ আলম সুজন। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে সহকারী শিক্ষক পঙ্কজ কান্তি গোপ, অভিভাবক প্রতিনিধি হিসেবে আব্দুল হামিদ এবং সদস্য সচিব হিসেবে পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্তর্ভুক্ত রয়েছেন। শিক্ষা বোর্ডের আদেশ অনুযায়ী, এডহক কমিটির মেয়াদ স্মারক জারির তারিখ থেকে পরবর্তী ৬ মাস পর্যন্ত বলবৎ থাকবে। এ সময়ের মধ্যে কমিটিকে বিদ্যালয়ের একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। এদিকে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় স্থানীয় শিক্ষানুরাগী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা খোরশেদ আলম সুজনকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে এ কমিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com