বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের স্থান পুনর্র্নিধারণের দাবী বানিয়াচংয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন গ্রেপ্তার ১ ॥ ৩ লাখ টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন এডভোকেট গুলজার খান সদস্য সচিব এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক ৫০০ কোটি টাকার ফান্ড ॥ তরুণ উদ্যোক্তাদের সুখবর দিলেন অর্থমন্ত্রী মাধবপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মানুষের স্বনির্ভরতার স্বপ্নের নাম সৈয়দ শাফকাত আহমেদ বানিয়াচঙ্গে দায়িত্ব পালন নিয়ে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের দ্বন্দ্ব দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন এডভোকেট গুলজার খান সদস্য সচিব

  • আপডেট টাইম বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার একটি অ্যাডহক কমিটি অনুমোদন করেছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ অনুযায়ী স্থানীয় ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনা ও নির্বাচন আয়োজনের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের জারি করা এক অফিস আদেশে জানানো হয়, অনুমোদিত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক, জেলা ক্রীড়া অফিসার ও জয়নাল আবেদীন। সদস্য সচিব মনোনীত হয়েছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য, যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, ২০০১-০২ সেশন বানিজ্য বিভাগ ও বর্তমানে অতিরিক্ত পিপি এডভোকেট গুলজার আহমেদ খান। আদেশে বলা হয়েছে, অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন অ্যাডহক কমিটির মাধ্যমে হবিগঞ্জে ক্রীড়ার উন্নয়ন ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং দ্রুত একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পথ সুগম হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com