মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

উত্তর শ্যামলীতে যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে চুরি

  • আপডেট টাইম সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী শাহ আলম ফুল মিয়ার বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ওই দিন গভীররাতে দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাসায় পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। এ সুযোগে চোরেরা বাসার দরজা বা জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন কক্ষ তছনছ করে। পরে তারা নগদ টাকা, স্বর্ণালংকার, একটি এলইডি টিভি, বৈদ্যুতিক চুলা এবং ঈদের কেনাকাটার কাপড়সহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। সকালে বিষয়টি টের পেয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই শাহজাহানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এবং ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করে।
পুলিশ জানায়, চুরির ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় চুরি ও চুরির চেষ্টা বেড়ে যাওয়ায় বাসিন্দাদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। তারা এলাকায় পুলিশের টহল জোরদারের দাবি জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com