সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

আজমিরীগঞ্জে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ॥ ব্যবসায়ীদের সিন্ডিকেট

  • আপডেট টাইম সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩৮ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে বিভিন্ন জ্বালানি তেলের দাম প্রতি লিটারে-২০/৩০ টাকা বেশি দরে বিক্রি করছেন বলে ভোক্তভোগিরা জানান। সরেজমিনে দেখা যায়, আজমিরীগঞ্জ বাজারে বেশ কিছু ব্যবসায়ীরা দোকানে পেট্রোল, অকটেন ও ডিজেলের খুচরা প্রতি লিটার পেট্রোল-১২০/১২৫ টাকা দরে বিক্রি করলে ও বর্তমান ইরান ও ইসরায়েলের যুদ্ধকে পুজিঁ করে তেলের মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রয় করছেন। আজমিরীগঞ্জ বাজার সহ কাকাইলছেও, শিবপাশা, পাহাড়পুরসহ প্রত্যেক দোকানে একই অবস্থা। গতকাল রবিবার বিরাট গ্রামের এক মোটরসাইকেল আরোহী জানান, উপজেলা রোড লালমিয়া বাজার থেকে এক লিটার পেট্রোল কিনছেন ১৫০ টাকা দরে, আরেকজন ভক্তভোগি জানান, তার কাজ থেকে-১৬০ টাকা ১ লিটার পেট্রোলের দাম রাখা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এস এম রেজাউল করিম বলেন, অতিরিক্ত দাম নেওয়ার খোঁজ খবর নেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com