বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরের আদি গোপাল, ম্যাঙ্গু, কলাপাতা, মধুবনসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা

  • আপডেট টাইম শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নোংরা পরিবেশ, ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একত্রে রাখাসহ নানা অপরাধের দায়ে হবিগঞ্জ জেলা সদরের পাঁচটি অত্যাধিক জনপ্রিয় খাবারের দোকানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন খাদ্য আদালত। গতকাল শুক্রবার (৬ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করেন খাদ্য আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহেদুল আলম। নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্তসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আদালত জেলা শহরের কলাপাতা রেস্টুরেন্টকে ২০ হাজার, মধুবন ক্যাফে, মধুবন রেস্তুরা ও ম্যাংগো রেস্টুরেন্টকে ১০ হাজার করে এবং আদি গোপাল মিষ্টান্ন ভাণ্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন জানান, প্রতিষ্ঠানগুলোতে ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একত্রে রাখা, নোংরা কাপড়ে ভাত ঢেকে রাখা, চা তৈরির দুধে মাছি, নোংরা ও মাছিযুক্ত পরিবেশে সবজি কাটা ও খাবার প্রস্তুত, নোংরা ও স্যাঁতস্যাঁতে পরিবেশে খাদ্য উৎপাদন, বিষ্ঠাযুক্ত ডিম সিদ্ধ, পোড়া তেল ও জিলাপিতে হাইড্রোজ ব্যবহার, রান্নাঘরের পাশেই উন্মুক্ত ময়লার ভাগাড় এবং বাসন ধোয়া ময়লা পানি পুকুরে ফেলার প্রমাণ পাওয়া গেছে। ফলে আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ও ৩৯ ধারায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার নির্দেশনা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com