বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড মাধবপুরে ২ কোটি টাকার অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ হবিগঞ্জে তীব্র লোডশেডিং চরম ভোগান্তি ॥ ক্ষোভ নবীগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৯ জন খাগাউড়ায় হত্যাকান্ডের ঘটনার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নবীগঞ্জে এডঃ আব্দুস শহীদ গোলাপের মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া মিলাদ হবিগঞ্জ পৌরসভার বদিউজ্জামান খান সড়ক পার্শ্ববর্তী দর্জিপট্টি পুকুরের ওয়াকওয়ে নির্মাণ কাজের ঢালাই শুরু মাধবপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শহরে ডিবি পুলিশের অভিযান ইয়াবাসহ যুবক গ্রেফতার চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

বানিয়াচঙ্গে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে সিএনজি-টমটম চালকদের সংঘর্ষ

  • আপডেট টাইম শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে সিএনজি ও টমটম চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, সড়কে যাত্রী উঠানো-নামানোকে কেন্দ্র করে সিএনজি ও টমটম চালকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে শান্ত করে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, যাত্রী পরিবহনকে কেন্দ্র করে সিএনজি ও টমটম চালকদের মধ্যে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই সড়কে যাত্রী পরিবহন নিয়ে সিএনজি ও টমটম চালকদের মধ্যে মাঝেমধ্যে বিরোধ দেখা দেয়। বিষয়টি স্থায়ীভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষর দৃষ্টি কামনা করেছেন তারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com