বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড মাধবপুরে ২ কোটি টাকার অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ হবিগঞ্জে তীব্র লোডশেডিং চরম ভোগান্তি ॥ ক্ষোভ নবীগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৯ জন খাগাউড়ায় হত্যাকান্ডের ঘটনার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নবীগঞ্জে এডঃ আব্দুস শহীদ গোলাপের মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া মিলাদ হবিগঞ্জ পৌরসভার বদিউজ্জামান খান সড়ক পার্শ্ববর্তী দর্জিপট্টি পুকুরের ওয়াকওয়ে নির্মাণ কাজের ঢালাই শুরু মাধবপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শহরে ডিবি পুলিশের অভিযান ইয়াবাসহ যুবক গ্রেফতার চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

শায়েস্তাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে শায়েস্তাগঞ্জ পৌর শহরসহ বিভিন্ন হাটবাজারে জমে উঠেছে ইফতার সামগ্রীর বেচাকেনা। তবে এসব ইফতার সামগ্রী চরম অস্বাস্থ্যকর পরিবেশে ও ধুলাবালির মধ্যে তৈরি ও বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসনের তদারকি না থাকায় অনেক ব্যবসায়ী বেজাল ও নিম্নমানের ইফতার তৈরি করে ক্রেতাদের কাছে বিক্রি করছেন বলে স্থানীয়দের অভিযোগ।
গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে শায়েস্তাগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পেঁয়াজু, বেগুনি, রং মেশানো জিলাপি, মিষ্টি, তালমহল, মিদানা, ছোলা, পোলাও, খেজুরসহ বিভিন্ন ভাজাপোড়া খাবার খোলা অবস্থায় রাস্তার পাশে রাখা হয়েছে। অনেক দোকানে খাবার ঢেকে রাখার কোনো ব্যবস্থা নেই। কোথাও কোথাও সামান্য পলিথিন দিয়ে ঢেকে রাখা হলেও তা স্বাস্থ্যসম্মত নয়। অপর দিকে, এসব দোকানের পাশ দিয়ে অবিরাম চলাচল করছে রিকশা, অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল, ট্রাক্টর, ট্রাক, নোহা, প্রাইভেটকার ও অন্যান্য ভারী যানবাহন। পাশাপাশি রেললাইনের পাশ দিয়ে ট্রেন চলাচলের কারণে ধুলাবালি ও ধোঁয়া সরাসরি খাবারের ওপর পড়ছে। এতে এসব খাবার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে সচেতন মহল মনে করছেন। স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু হোটেল-রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানে নোংরা পরিবেশে খাবার তৈরি করা হয়। আবার অনেক সময় রং মিশিয়ে মিষ্টিজাতীয় খাবার তৈরি করা হচ্ছে। এছাড়া অনেক দোকানে ইফতার বিক্রি না হলে তা ফ্রিজে সংরক্ষণ করে পরের দিন আবার গরম করে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সচেতন মহলের মতে, এ ধরনের অস্বাস্থ্যকর ও বেজাল খাবার খেয়ে মানুষ বিভিন্ন ধরনের সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ছে। মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করলেও অনেক ব্যবসায়ী তা মানছেন না বলেও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সংশ্লিষ্টদের দাবি, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে শায়েস্তাগঞ্জ উপজেলার প্রতিটি হাটবাজার ও ফুটপাতে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা জরুরি। ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com