মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

ভ্রাম্যমান আদালতের অভিযান লস্করপুরে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে মেশিনসহ ট্রাক্টর জব্দ

  • আপডেট টাইম বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে একদল চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে এক্সেভেটর মেশিন দিয়ে উর্বর কৃষিজমির উপরিভাগের মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে করে জমির উৎপাদনশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভবিষ্যতে চাষাবাদ অনিশ্চয়তার মুখে পড়ছে।
অভিযোগ রয়েছে, কতেক ব্যক্তি প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এক্সেভেটর দিয়ে মাটি কেটে ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন স্থানে পাচার করছে। স্থানীয় কৃষকরা জানান, জমির উপরিভাগের উর্বর মাটি সরিয়ে নেওয়ায় ধানসহ মৌসুমি ফসল আবাদে বিঘ্ন ঘটছে। অনেক জমিতে ইতোমধ্যে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, যা বৃষ্টির পানিতে ভরে জলাবদ্ধতারও আশঙ্কা তৈরি করেছে।
একাধিক কৃষক বলেন, দীর্ঘদিন ধরেই এ কার্যক্রম চলছে। প্রতিবাদ করলে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে।
এ অবস্থায় গতকাল ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে একটি এক্সেভেটর মেশিন ও ট্রাক্টর জব্দ করে। তবে অভিযানের খবর পেয়ে অভিযুক্ত মাটিখেকোরা পালিয়ে যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দকৃত যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে স্থানীয় সচেতন মহল দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলছেন, অবিলম্বে অবৈধ মাটি কাটা বন্ধ না হলে কৃষি উৎপাদনে দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব পড়বে এবং পরিবেশেরও মারাত্মক ক্ষতি হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com