বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

খোয়াই নদীর বেরিবাঁধ থেকে ইট চুরির সময় দুইজন আটক

  • আপডেট টাইম বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ খোয়াই নদীর বেরিবাঁধে পানি উন্নয়ন বোর্ডের নির্মিত ইট সলিং সড়ক থেকে দীর্ঘদিন ধরে ইট চুরির অভিযোগ উঠেছে। স্লুইচ গেট থেকে মাছুলিয়া পর্যন্ত বিস্তৃত এই গুরুত্বপূর্ণ সড়কটি স্থানীয়দের চলাচলের অন্যতম ভরসা হলেও রাতের আঁধারে সংঘবদ্ধ চক্র ইট খুলে নিয়ে যাওয়ায় অবকাঠামোটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভিযোগ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নেওয়ায় চক্রটির দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্র জানায়, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নির্মিত ইট সলিং সড়কটি নদীর বেরিবাঁধ সংরক্ষণ ও জনসাধারণের চলাচল নিশ্চিত করতে নির্মাণ করা হয়। বরিশালের এক ঠিকাদার এ কাজের দায়িত্ব পান। কিন্তু কাজ সম্পন্নের পর থেকেই অজ্ঞাত ব্যক্তিরা পরিকল্পিতভাবে সড়কের ইট খুলে নিয়ে যেতে শুরু করে। এতে করে সড়কের বিভিন্ন অংশে গর্তের সৃষ্টি হয়েছে এবং চলাচলে ঝুঁকি বাড়ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
এলাকাবাসীর অভিযোগ, প্রায় প্রতিরাতেই সংঘবদ্ধচক্র ইট তুলে নিয়ে যাওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে এ চুরি চললেও দৃশ্যমান কোনো নজরদারি বা প্রতিরোধ ব্যবস্থা চোখে পড়েনি।
গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে ইট চুরির সময় হাতেনাতে ধরা পড়ে ইনাতাবাদ জঙ্গল বহুলা গ্রামের ফারুক মিয়ার পুত্র মুরাদ মিয়া এবং আব্দুল হোসেনের ছেলে সোহান। স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন দ্রুত পালিয়ে যায়।
সচেতন নাগরিকরা বলছেন, গুরুত্বপূর্ণ একটি সরকারি অবকাঠামো থেকে দীর্ঘদিন ধরে ইট চুরি হলেও সংশ্লিষ্ট দপ্তরের নীরবতা রহস্যজনক। দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এবং সড়কে স্থায়ী নজরদারির ব্যবস্থা না নিলে বেরিবাঁধ ও সড়ক দুটিই হুমকির মুখে পড়বে। এর আগেও পুলিশ গাছ কাটার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে। কিন্তু রহস্যজনক কারণে পানি উন্নয়ন বোর্ড বাদি না হওয়ায় পুলিশ বাদি হয়ে আদালতে পাঠালে জামিনে বেরিয়ে আসে।
এ বিষয়ে সদর থানার এসআই সোহেল মাহমুদ জানান, স্থানীয় লোকজন দুইজনকে আটক করে পুলিশে দেয়। অন্যান্যরা পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে খোয়াই নদীর বেরিবাঁধ রক্ষা এবং জনদুর্ভোগ নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com