সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে শীর্ষস্থান অর্জনকারী প্রতিষ্ঠান হোমল্যান্ড আইডিয়াল স্কুুল অ্যান্ড কলেজ

  • আপডেট টাইম রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হোমল্যান্ড আইডিয়াল স্কুুল অ্যান্ড কলেজ জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এ এবারও বড় ধরনের সাফল্য অর্জন করেছে। প্রতিবছরের ন্যায় এ বছরও স্কুুলটি গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, সুশৃংখল শিক্ষা ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের মেধার সমন্বয়ে এ সাফল্য সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ফলে পুরো উপজেলা জুড়ে স্কুুলটির সাফল্য এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। উপজেলার স্কুল পর্যায়ে মোট ৬০টি বৃত্তির মধ্যে একাই ১৭টি বৃত্তি অর্জন করেছে হোমল্যান্ড (২য় পাতায়) আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এর মধ্যে ৫টি ট্যালেন্টপুল এবং ১২টি সাধারণ গ্রেডে বৃত্তি।
স্কুলের এই অসামান্য সাফল্যে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বইছে আনন্দের জোয়ার। ফলাফল প্রকাশের পর থেকেই স্কুল ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
স্কুলের এ অভাবনীয় সাফল্যের জন্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সৈয়দ আবু তাহের শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
হোমল্যান্ড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে থেকে ৩৬ জন বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ১৭ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়। বৃত্তি প্রাপ্তির শতকরা হার ৪৭.২২।
হোমল্যান্ড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সভাপতি ডা: ননী গোপাল নাথ ও পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ স্কুল এর শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের অভিনন্দন জানান, আর ভবিষ্যতে এ ধরনের সাফল্য ধরে রাখার আহ্বান জানান।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হচ্ছে- জয়দীপ রায়, রাজদ্বীপ দাশ, আর্য সোহম, তাকিফ চৌধুরী ও নাহিলা আনজুম হক চৌধুরী।
সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হচ্ছে- সৌমিক ধাম, শাকের মুকিত চৌধুরী, বিশ্বজিত শীল, উদয় শীল, আদিব রায়, মোঃ মুহাইমিন হাসান দিগন্ত, অনুভব আচার্য্য ঋষি, প্রীতম চৌধুরী, তিথী রানী দাশ, নুসরাত জাহান মাইশা, ফারজানা আক্তার ফারিয়া ও মুবাশশিরা পারভীন।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটি বিগত শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষাগুলোতে ও সফলতার ছাপ রাখতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই হোমল্যান্ড আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ নবীগঞ্জ উপজেলার শিক্ষাক্ষেত্রে অনুকরণীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পেরেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com