মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

শহরে অস্ত্রের মুখে জিম্মি করে আইনজীবির বাসায় ডাকাতি

  • আপডেট টাইম শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকার বাসিন্দা এডভোকেট শ্যামল কান্তি দাসের বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ৮/১০ জনের ডাকাতদল আইনজীবির পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় ওই এলাকায় ডাকাত আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে হবিগঞ্জ-৩ আসনের সাংসদ আলহাজ¦ জি কে গউছ, সদর থানার ওসি দেলোয়ার হোসেনসহ একদল পুলিশ, গতকাল শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগে ভোর ৪টার দিকে ৮/১০ জনের একদল মুখোশধারি ডাকাতদল শ্যামল কান্তির বাসার দরজা ভেঙে হানা দেয় এবং সকলকে অস্ত্রের মুখে মুখ বেঁধে লুটপাট চালায়।
এডভোকেট শ্যামল কান্তি দাস জানান, ভোর ৪টার দিকে হঠাৎ করে একদল ডাকাত দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তাদের বাসার সামনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে পুরো বাসায় তান্ডব চালায়। এসময় বাসায় থাকা দুই ভরি স্বর্ণ, মোবাইল ফোন ও নগদ ১ লাখ টাকা লুট করে নিয়ে যায়। তবে ডাকাতদল অন্য কোন মালামাল নেয়নি। তবে শহরবাসীর অভিযোগ শহরে পুলিশের টহল না থাকায় প্রায়ই কোনো না কোনো এলাকায় চুরি, ছিনতাইসহ অপরাধ হচ্ছে। এ নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশ হলেও প্রশাসনের টনক নড়ছে না। প্রধান সড়কে এমন একটি ডাকাতির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি দোলোয়ার হোসেন বলেন, সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তদের সনাক্তের চেষ্টা চলছে। পুলিশ সাদা পোষাকে ও সোর্সের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছে। রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা হয়নি, মামলাও হয়নি। মামলার প্রস্তুতি চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com