বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪
  • ৫৭৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কেন্দ্রীয় ছাত্রদলের নব-নির্বাচিত সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে নির্বাচিত করায় দশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে শাহ সালাউদ্দিন টিটু ও কুতুব উদ্দিন শামীমের নেতৃত্বে হবিগঞ্জ জেলা ছাত্রদলের আনন্দ মিছিল বের করেন।
শহরের রাজনগর মসজিদ মার্কেটস্থ ছাত্রদলের অস্থায়ী কার্যালয় থেকে শুরু করে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট মসজিদের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ সালাউদ্দিন টিটু, প্রধান অতিথি ছিলেন- জেলা ছাত্রদলের সিনিয়র ১ম সদস্য ও সাবেক সহ-সভাপতি আব্দুল গাফফার চৌধুরী সোহেল, সভা-পরিচালনা করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ কুতুব উদ্দিন শামীম।
এতে বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য- মাহবুবুল আলম রিপন, আব্দুল আহাদ আনছারী, আবুল কালাম আজাদ, ছাত্রদল নেতা আব্দুল আহাদ তুষার, আব্দুস সালাম শামীম, নুরুল ইসলাম ওমান, সায়েদ আহমেদ রূপন, অলিউর রহমান বাবলু, সৈয়দ রুহুল আমীন জনি, খায়রুল আলম এনাম, নিয়াজ উদ্দিন সারাজ, শেখ সুলতান আরিফ মাসুম, আব্দুল কাদির, সাদেক আহমেদ, ইউসুফ আহমেদ সেলিম, শাহ আবিদুর রহমান শাহেন, মোঃ আতিকুর রহমান, সৈয়দ রাশেদুন করিম রাজু, নঈম নিজাম, মিলন আহমেদ, সাইদুর রহমান সুমন, সুবীর রায়, রাহুল, মুখলেছুর রহমান, রূপস, আরিফিন টিপু, বাপ্পী, ফয়সল, মোহন, তারেকুল, আলমগীর, সুজন, তারণ চৌধুরী, আনোয়ার চৌধুরী, নাঈম তালুকদার, গোলাম পারোয়ার, মিনহাজ, মোঃ আল আমীন, সানি, ইমন, সোহাগ, মুন্না প্রমুখ। পথসভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারুণ্য নির্ভর কমিটি দিয়ে সময় উপযোগী সঠিক সিদ্ধান্ত নেওয়ায় সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের আন্দোলন বেগমান ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com