মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে ঢুকে হামলা-ভাংচুর ও লুটপাট নারীসহ আহত ২ ॥ থানায় অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক কৃষকের বসতবাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় গৃহকর্তা চুনু মিয়া (৫১) ও তার স্ত্রী হোছনা বেগম (৪২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে আহত চুনু মিয়া ৯ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হলেন, মোঃ মছন্দর আলী (৫৫), লিয়াকত আলী (৪০), শওকত আলী (৪২), তুহিন মিয়া (২০), তানভীর আলী (২২), আব্দুর রশিদ (৪৫), নুরুল হক (৪৫), ইয়াহিয়া মিয়া (৩০) এবং নুরুজ্জামান (৫০) উভয় আলমপুর গ্রামের বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা গেছে, আলমপুর গ্রামের চুনু মিয়ার সঙ্গে তার প্রতিবেশী মছন্দর আলী ও লিয়াকত আলী গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২৪ ফেব্রুয়ারি বিকাল ৫ টা ৪৫ মিনিট এর দিকে চুনু মিয়া সবজি ক্ষেতের কাজ শেষে বাড়ি ফেরার পথে লিয়াকত আলী তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। এর প্রতিবাদ করলে মছন্দর আলীর হুকুমে অন্য আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চুনু মিয়ার বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা লাঠি দিয়ে পিটিয়ে চুনু মিয়ার ডান পায়ের হাঁটু ও কনুইয়ে জখম করে। আহতদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে হোছনা বেগম সেখানে চিকিৎসাধীন আছেন। ভুক্তভোগী পরিবারটি এই নৃশংস হামলার সুষ্ঠু বিচার ও প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com