মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

হবিগঞ্জ পৌর আ.লীগ নেতা আনিছসহ দুইজন কারাগারে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়কর আইনজীবী আনিসুজ্জামান আনিসসহ যুবলীগ নেতা তৌফিক আহমেদকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। অপরদিকে এ ঘটনায় সদর থানার সেকেন্ড অফিসার ধ্রুবেশ চন্দ্র দাশ বাদী হয়ে উল্লেখিত দুইজনসহ আরও ৮ জনের নাম এজাহারে উল্লেখ করে অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সদর থানায় মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী অফিসার হলেন, মারুফ আল আমিন।
তিনি জানান, সংবাদ ও ভিডিও ফুটেজ দেখে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অপর ৬ জনকেও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের রাজনগর এলাকার মুক্তিযোদ্ধা হায়দার আলী জেনারেল হাসপাতাল এলাকা থেকে দুইজনকে ডিবি পুলিশ গ্রেফতার করে। পরে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন জানান, গত ১৮ ফেব্রুয়ারি ভোরে শহরের টাউন হল এলাকায় আনিসুজ্জামান আনিসের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা ঘোষণা দেন, আজ থেকে দলীয় কার্যালয় খোলা হলো। পরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা আত্মত্মগোপনে চলে যান। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে উঠে। অফিস খোলার ঘোষণার পর আবারও জেলা আওয়ামী লীগের অফিসে কে বা কারা আগুন দেয়। এ ঘটনায় সংবাদ প্রকাশ ও যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ দুইজনকে গ্রেফতার করে। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও রহস্য উদঘাটন হবে। অন্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত আছে। পুলিশ তাদের ধরতে গিয়ে পালিয়ে যাবার সময় দৌড়ে পড়ে গিয়ে তারা আহত হন। পরে হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা করানো হয়। গতকাল সোমবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com